হাসান মিয়া,নকলা: নকলায় পড়ালেখায় আরো মনোযোগ ও আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শ্রেণিকক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ফরহাদ ক্যাডেট একাডেমির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাসান মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতায় কুইজ প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম লিমন ও প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, “এ রকম শিক্ষামূলক প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্লাসমুখী হতে সহায়তা করে, পাশাপাশি তাদের মনোযোগ, আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ায়।”
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনেক যোগ্য প্রতিযোগীর মধ্যে পুরস্কার গ্রহণ করেন
আবু শোয়াইব সানি,তাসিন আহনাফ,সামিউল হাসান সানি,নাহিদ হাসান,নুসরাত তাবাসসুম সাফা সহ আরও অনেকে।
শেষে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগের কথা জানান আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত