
হাসান মিয়া, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় পৌর শহরের কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া মোজাকান্দা মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের আয়োজনে খেলায় মুখোমুখি হয় নারায়ণখোলা ফুটবল একাদশ বনাম ধনাকুর্শা ফুটবল একাদশ।
প্রথম ও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে খেলাটি উভয় দলের কেউ গোল করতে না পারায় গোলশূন্য ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়ায়। রোমাঞ্চকর টাইব্রেকারে, নারায়নখোলা ফুটবল একাদশ ধনাকুর্শা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় সভাপতিত্ব করেন সমাজসেবক লুৎফর রহমান উজ্জল। এতে জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ সভাপতি সাব্বির মন্ডল, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইম ইকবাল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শাহিনুর আলম, সহ সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরষ্কার প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানটি পুরো অঞ্চলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ বিরোধের জেরে...
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ...
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার প্রভাব
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার...
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প