দশমিনায় আধুনিক ‘ডিজিটাল ফার্নিচার সিএনসি নকশা’ প্রতিষ্ঠানের উদ্বোধন

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর “ডিজিটাল ফার্নিচার সিএনসি নকশা” প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল বাদ আসর উপজেলা পরিষদ গেটসংলগ্ন প্রতিষ্ঠানে দোয়া-মিলাদের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ রফিক মহল্লাদার জানান, আধুনিক সিএনসি মেশিনের মাধ্যমে কাঠ ও বোর্ডের ওপর ২ডি ও ৩ডি দরজা, ডিজাইন, জালি ও বিভিন্ন ধরনের কারুকাজ সম্পন্ন করা যাবে। শতভাগ নির্ভুলতায় কাজের সক্ষমতা থাকায় এটি স্থানীয় ফার্নিচার শিল্পে নতুন দিগন্ত যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত আমন্ত্রিত মেহমানরা বলেন,দশমিনায় ফার্নিচার জগতে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। ফার্নিচার প্রেমিরা দেখে শুনে সিএনসি মেশিন ধারা পছন্দমত বাসা বাড়ির ফার্নিচারের ডিজাইন করিয়ে নিতে পারবেন।

আর আর যেতে হবে না পটুয়াখালী এখন দশমিনাতেই এ সুবিধাটা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মিজান হাওলাদার, আবুল কালাম পঞ্চায়েত, মোঃ লিয়ার হোসেন, মিলন মাতব্বর, কে এম ইমরান শাহীন, শহিদুল ইসলাম, ফিরুজ হোসেন, হাসান জিদনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা।

স্থানীয় এক ইমাম দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।