জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ড্যাবের আলোচনা সভা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ৮ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে “স্বাস্থ্য ব্যবস্থা” বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির ১নং সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহসভাপতি এড. মো. শফিকুল ইসলাম পিপি, এড. আনিসুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, ডা. মো. মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পি. বি. রায় সুপ্রিয়, সদর উপজেলা বিএনপির সভাপতি এড. তরিকুল ইসলাম খান রুমা, ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. নাজমুল হুদা বিপ্লব, সমাজকল্যাণ সম্পাদক ডা. জুনাইদুর রহমান লিখন, জেলা বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা, ড্যাবের সহসভাপতি ডা. শহিদুল হক ও ডা. রহিমা খাতুন শেফালী, সাবেক সিভিল সার্জন ডা. এ.এস.এম. মুসা খান, যুগ্ম সাধারণ সম্পাদক (১) ডা. মো. আক্তার হোসাইনসহ বিএনপি ও ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চিকিৎসকবৃন্দ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা. মোহাম্মদ মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ নানামুখী সংকটে পড়েছে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা গড়ে তুলতে ড্যাব ও বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে বৈষম্য দূর ও চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এসময় জেলা সদর হাসপাতাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন ও সাধারণ সম্পাদক মো. বিল্লালের যৌথ উদ্যোগে প্রধান অতিথি ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানান।