আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ : কমলগঞ্জ উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি রেহেনা বেগম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনআহমদ সিরাজ (লেখক ও গবেষক), আহসান কবির চৌধুরী রিপন (সিনিয়র অফিসার জনতা ব্যাংক), ডা. তানভীর আহমদ (এমবিবিএস ), তারেকুল ইসলাম পাটোয়ারী (সভাপতি, বন্ধন একটি সমাজ সেবামূলক সংগঠন)। প্রিন্সিপাল, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা) চক্ষু ব্যাধির বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চক্ষু ডা. মোজাহের হোসেন।
চিকিৎসা সহযোগিতায় ছিল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। দিনব্যাপী এ শিবিরে ৩০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়।
পাশাপাশি ৩২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ইফতেখার আহমদ, সদস্য মানিক মিয়া, আব্দুল্লাহ আল সাদী, রুমন মিয়া, ইকবাল হোসাইন, এবং উপদেষ্টা সৈয়দ শাহী, আজিজুর রহমান, সালেহ আহমদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত