
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন ওয়ার্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় মাধবপুর ইউনিয়নের পদ্ধছড়া চা বাগান মাঠে ইউনিয়ন ওয়ার্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
খাঁন মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মো. সালাহ্ উদ্দিন।
মো.সুমেল আহমেদের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন শিবনারায়ণ শীল, মোতাহের আলি, আসহাবুজ্জামান শাওন, মো. মামদ আলী,জয়নাল আবেদীন,মোসাহিদ আলি, রাজা মিয়া, সাজমান আহমেদ রিপন প্রমূখ।
অতিথিরা বক্তব্যে বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আমরা চাই, আমাদের তরুণরা মাঠমুখী হোক, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক।
টুর্নামেন্টে মাধবপুর ইউনিয়নের ৮টি ওয়ার্ডের খেলোয়াড়দের অংশগ্রহণে লীগ পদ্ধতিতে প্রতিযোগিতা পরিচালিত হবে।
আলোচনা পর্ব শেষে প্রথম ম্যাচের টসের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...