আধুনিক , সুশৃংখল ও মাদকমুক্ত নবীনগর গড়তে চাই- নজরুল ইসলাম নজু

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):- ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসন থেকে বাংলাদেশ গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীক এর মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু আজ (৩০/১১/২৫) দুপুরে নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও মো. সেলিম রেজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নজু।

তিনি নবীনগরকে আধুনিক, উন্নত ও বেকার মুক্ত, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন- আপনাদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা আমার সমষ্টিগত দায়িত্ব। প্রবাসে (সৌদি আরব) নিজের ব্যবসায়িক অর্জনের প্রসঙ্গে উল্লেখ তিনি বলেন- “সেখানে আমি দুই হাজার মানুষের কর্মসংস্থান করেছি।

নবীনগর আমার জন্মভূমি এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী ৬ ডিসেম্বর নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভিপি নুরুল হক নূরের আগমনের বার্তা ও অসহযোগিতা কামনা করেন”।

এ সময় আরো উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ (আকাশ), নবীনগর পৌর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) এম. এ. কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।