সরাইলে’র ইউএনও এর বিদায় ও নবাগত ইউএনও কে বরণ

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলি জনিত বিদায় ও নবাগত ইউএনও যোগদান দান করেছন ।

রবিবার ( ৯ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও মো.আবুবকর সরকার এসে যোগদান করে বিদায়ী ইউএনও মো. মোশারফ হোসাইনসহ অনন্যার কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নেন।

এ সময় সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও মো. মোশারফ হোসাইন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে নতুন কর্মস্থলে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারেন।

এদিকে নবাগত ইউএনও মো.আবুবকর সরকার
এ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে তিনি সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন।