
জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) জেলা সদর হাসপাতাল জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসাইন, ডা. আশরাফুর রহমান, ডা. রাকিব, ডা. মুছাব্বির, ডা. রিয়াজুল, ডা. রিমেল, ডা. যুবায়ের ও ডা. মো. শওকতসহ ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, সহসভাপতি নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, ইনামুল হক, মোবারক হোসেন, সদস্য মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, জাকির হোসেন, আমজাদ, ইকরাম, মিজানুর রহমান, নজরুল ও আরিফ খানসহ হাসপাতালের কর্মকর্তারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেন বলেন,“বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন। এই মাহফিল তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ, পাশাপাশি জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন। এতে উপস্থিত সবাই দেশ, জাতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত তিনদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...