
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ান পাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ান পাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে।
এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলা পাড়া গ্রামের লোকজন দেশীয় টেঁটা, বল্লমসহ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে যায়।এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের নিক্ষেপে রণক্ষেত্র হয়ে উঠে পুরো এলাকা।
এক সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃংঙ্খলা বাহিনী। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...