
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে পঞ্চাশ উর্দ্ধো এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল দশটায় চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, সদরের রামকৃষ্ণপুর গ্রামে অটোরিকশা চালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
তবে পুলিশ তাৎক্ষনিক ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারে নি। কিন্তু স্থানীয়রা ওই নারীকে বিভিন্ন মাজারে ঘুরতে দেখেছেন বলে দাবি করেছেন।
এঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...