শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার নবমীর শুভ সন্ধ্যায় দুর্গাপূজায় কালীবাড়ি মন্দির সহ মানিকগঞ্জ পৌরসভায় ৩১টি পূজা মন্ডবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎসব চলছে।

১লা অক্টোবর ২০২৫ ইং বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ
শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সঙ্গীত নিকেতনের উদ্যোগে দশমী পর্যন্ত বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শারদীয় দূর্গাপুজা অন্যান্য বছরের তুলনায় এবার শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি মানিকগঞ্জে অনেক ভালো। পূজা উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং বিএনপি’র জেলা আহবায়ক আফরোজা খানম রিতার উদ্যোগে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

মানিকগঞ্জে শ্রী শ্রী আনন্দময় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎসবের কালিবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার শ্রী উমেশ চন্দ্র সরকার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার ঘোষ শারদীয়ার দুর্গাপূজা উপলক্ষে বলেন আমরা সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন শান্তিপূর্ণভাবে পালন করতে পেরেছি। সেজন্য জেলা প্রশাসক সহ সকল রাজনীতিবিদদের প্রতি এবং সর্ব স্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্বরলিপি সঙ্গীত নিকেতনের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠ শিল্পীদের আয়োজনে সঙ্গীত অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে মানিকগঞ্জ কালী মন্দিরে গান পরিবেশন করেন ক্ষুদে শিল্পী- দীপ্ত কর্মকার, সেতু ,ঋতু ,বনলতা ও অর্পিতা।

ছায়ানটের বিশিষ্ট কন্ঠ শিল্পী ছবি চ্যাটার্জী, বিদিতা চ্যাটার্জী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ, আবু হাসান ও মুক্তা। তবলায় ছিলেন প্রতুল কুমার রায়,লিটন সরকার ও মৃদুল সরকার।