
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়কের ওপর বুধবার (২২ অক্টোবর) ভোরে কমিউনিটি পেট্রোলিং বন টহল দলের ইউনিফর্ম পরিহিত (সিপিজি)র সদস্য সিরাজ মিয়ার (৬৫) মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা।
তিনি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ডলুছড়া বন টহল দলের (সিপিজি) একজন সদস্য হিসেবে দীর্ঘ সময় থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। ধারনা করা হচ্ছে, জানকিছড়া এলাকায় টহল শেষে বুধবার ভোরে বাড়ি ফেরার পথে কোন গাড়ির ধাক্কায় তিনি মারা যান।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়া বন বিটের আওতাধীন জানকিছড়া ক্যাম্পে প্রতিদিনের মত রাতের ডিউটির দায়িত্ব পালন শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে পায়ে হেঁটে মো. সিরাজ মিয়া বাড়ি ফিরছিলেন।
এ সময় একটি দ্রুত গামী গাড়ি তাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মারজুক হোসেন ও বন বিভাগ কর্মী, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যাবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সহ ঘটনাস্থলে ছুটে যায়। আমরা লাউয়াছড়া সহ-ব্যাবস্থাপনা নির্বাহী কমিটির সকল সদস্য ও বনবিভাগ নিহত সিরাজ মিয়ার পরিবারের পাশে আছি। এসময় তাৎক্ষণিক ভাবে সিরাজ মিয়ার পরিবারকে আর্থিক সহযোগীতা করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...