
আল-আমিন মিয়া, নরসিংদী:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দুর হওয়ার পর এখন মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে পাবার স্বপ্ন দেখছে। যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। আগামীতে ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাসহ জণগণের মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করবে বিএনপি।
বুধবার রাতে (১ অক্টোবর) শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মালম্বী মানুষের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
এসময় মঈন খান আরও বলেন,বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না, তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই বাংলাদেশী নাগরিক।
মঈন খান বলেন, পৃথিবীতে যেমন পাপাচার, অবিচার দূর করতে প্রতিবছর মা দুর্গার আগমন ঘটে। তেমনি অসুরের রুপেও কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু অন্যায় আর অবিচার করতে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদিপ চন্দ্র ধর , পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সবিচ মোস্তাফিজুর রহমান পাপন,ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পুজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...