খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনা সিভিল সার্জন অফিসের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১২ অক্টোবর) সকালে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এবং খুলনা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে এ ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানান। জনসচেতনতা বৃদ্ধি ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।