
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪ দিন পর গাড়ি পার্কিংয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো বন বিভাগ।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন। তিনি জানান, পার্কিং নিয়ে পর্যটকদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত দেন। উল্লেখ্য, গত ১ অক্টোবর কর্তৃপক্ষ পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে হঠাৎ গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা।
গাড়ি পার্কিং বন্ধ করার ফলে অনেকে উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের দুপাশে গাড়ি পার্কিং করে রাখেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়ে বনবিভাগের সাথে কথা বলেন।
ফলে গত রোববার (৫ অক্টোবর) বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে লাউয়াছড়া গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করে সোমবার থেকে পর্যটকদের পার্কিং সুবিধার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এখন থেকে পর্যটকরা উদ্যান এলাকায় গাড়ি পার্কিং করতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক