• দেশজুড়ে প্রধান সংবাদ
  • কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানে গাড়ি পার্কিংয়ের নিষেধাজ্ঞায় পর্যটক ও গাড়ি চালকদের দূর্ভোগ

কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানে গাড়ি পার্কিংয়ের নিষেধাজ্ঞায় পর্যটক ও গাড়ি চালকদের দূর্ভোগ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ী পার্কিংয়ের নিষেধাজ্ঞা জারী করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ। জাতীয় উদ্যান এলাকায় প্রবেশ করে যানবাহন পার্কিংয়ের নিষেধাজ্ঞার ফলে লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক নিয়ে আসা গাড়ি চালকরা পড়েছেন চরম বিপাকে।

পর্যটন সংশ্লিষ্টরা জানান,গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকলে সড়কে দূর্ঘটনার হার বাড়বে, এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানান।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা ও স্থানীয়রা জানান,পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে গাড়ী পার্কিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পূর্বে লাউয়াছড়ার প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও সম্প্রতি সেই সুবিধা বাতিল করা হয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিজেদের গাড়ী বা ভাড়া করা পরিবহন এখন প্রবেশদ্বার থেকে বেশ দূরে কমলগঞ্জ – শ্রীমঙ্গল সড়কের দুপাশে পার্ক করতে হচ্ছে। যা পর্যটকদের জন্য তৈরি করছে ভোগান্তির।

গাড়ী চালক কাশেম ও রমজান আলী বলেন,আমরা ভাড়ায় গাড়ী চালাই। আমাদের গাড়ীতে করে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। আগে পর্যটকদের এখানে নামিয়ে উদ্যান এলাকায় গাড়ী পার্ক করে রাখতে পারতাম। এখন নিষেধাঞ্জা দেয়ায় করনে গাড়ী পার্ক করা যাচ্ছেনা। এতে করে উদ্যানে অদুরে রাস্তার পাশের গাড়ী পার্ক করতে হচ্ছে।

যার দরুন পর্যটকদের দূভোর্গের পাশাপাশি রাস্তার পাশের্^ গাড়ী পার্ক করে রাখার জন্য রাস্তা সরু হয়ে গেছে এতে রাস্তা চলাচলকারী গাড়ী দূঘর্টনার ঝুঁকির মধ্যে রয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটকরা বলেন, আমরা টিকেট কেটে উদ্যানের ভেতর প্রবেশ করি। আমাদের গাড়ি পার্কিং এর জায়গা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয়েছে। অনেকেই আবার গাড়ি পার্কিং এর সুযোগ না পাওয়ায় ফিরে গেছেন।

স্থানীয় পরিবেশবাদী সাজু মার্চিয়াং ও আহাদ মিয়া বলেন, বনের ভিতরে গাড়ি পার্কিং বন্ধ করায় পর্যটক সহ গাড়ি চালকরা বিপাকে পড়েছেন। তারা বলেন, বনের ভিতরে পর্যটক প্রবেশ করতে দিবেন আর তাদের গাড়িগুলো পার্কিং এ রাখতে দিবেন না এটা কেমন কথা ? পরিবেশ সুন্দর থাকুক আমরা সবাই চাই।

বিষয়টি বিবেচনা করে দ্রুত সুন্দর ব্যবস্থা গ্রহন করার দাবি জানাচ্ছি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) জামিল মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। কোন পর্যটক যাতে ভোগান্তিতে পড়তে না হয় এ বিষয়টি নিয়ে আমরা আবার আলোচনা করছি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন,বিষয়টি আমি শুনেছি। বন বিভাগের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।