
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. শাওন আহমেদ কোকিল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে সাত টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন আহমেদ কোকিল কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,মৌলভীবাজার থেকে মোটরসাইকেল নিয়ে উত্তর আলেপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন শাওন কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট ব্রিজ এলাকায় একটি টাটা পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,হাসপাতাল থেকে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন।
এই বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...