আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ৬:১৭ পূর্বাহ্ণ , ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের জন্য সরকার প্রস্তুত আছে। আমরা নিবার্চন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১ অক্টোবর) বাদ এশা সরাইল উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সরাইলে নির্মিত মডেল মসজিদ নির্মাণে ত্রুটির খবর পাওয়া যায়।

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেন। মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাইফুল ইসলাম,সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সওপরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনছুর আহমেদ, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খান।

জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন, মাও. জহিরুল ইসলাম ও মাও মইনুল ইসলাম খন্দকার। ধর্ম উপদেষ্টা বলেন,‘ইতিমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।

আমাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে পারবে, সেই প্রস্তুতি সরকারের আছে। যারা জনগণের মেন্ডেট নিয়ে আসবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।