জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলে আজ শুক্রবার (২৫ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী, বৃত্তিপ্রাপ্ত এবং খেলাধুলায় বিজয়ী মোট ১২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. বশিরুজ্জামান। পরিচালনা করেন থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাহাঙ্গীর জলিল।
প্রধান অতিথি ছিলেন থোল্লাকান্দি গ্রামের কৃতি সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অব.) আব্দুল আওয়াল, সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার, সমাজসেবক আব্দুর রহিম, মাইন উদ্দিন আহমেদ মঈন, নবীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এবং এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে এবং নীতি-নৈতিকতা চর্চা করতে হবে। এতে তারা শুধু ভালো ফলাফলই নয়, একজন আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবেও সমাজে গড়ে উঠতে পারবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত