সরাইলে ধর্মতীর্থ গণহত্যা দিবসে পুস্ফস্তবক অর্পণ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আজ শনিবার (১৮ অক্টাবর) বিকেলে গণহত্যায় শহিদ মুক্তিযোদ্ধাদের সম্মানে স্থানটিতে পুস্ফস্তবক অর্পণ করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মো. মোশারফ হোসাইন, এ সময় উপস্থিত ছিলেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান সাঈদ মিয়া,ও মুক্তিযোদ্ধা গণও এলাকার মুরুব্বি গণ উপস্থিত ছিলেন।

জানাযায়, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭২ সালের এই দিনে সরাইল -নাসিরনগর আঞ্চলিক সড়কের ধর্মতীর্থ এলাকায় এই গনণহত্যা চালিয়েছিল পাক হানাদার বাহিনী ও পাকিস্তানের দোসরা।

শনিবার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ বধ্যভূমি প্রাঙ্গনে গণহত্যার স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা আয়োজন করা হয়েছে।