সরাইলে টাইফয়েড টিকার সমন্বয় সভা

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০অক্টোবর ) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মো. মোশারফ হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মাহমুদ, উপজেলা প্রাইমারি সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিমা সুলতানা
সরাইল থানা এস আই প্রবোধ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন প্রমূখ।

সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়।