
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): প্রতিটি শিশুর মাঝে থাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা। তবে কন্যা শিশুরা সেই সম্ভাবনার দ্বিগুণ ভার বহন করে।
একদিকে পরিবার ও সমাজের আশার প্রতীক হিসেবে, অন্যদিকে যুগ যুগ ধরে চলা বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চ্যালেঞ্জ নিয়ে। আজকের কন্যারাই আগামীদিনের জায়া ও জননী।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে”জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ অক্টোবর বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা, জান্নাত সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.মনছুর আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন, সরাইল রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো.মঞ্জুর কনক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কন্যাশিশুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...