
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মোশারফ হোসাইন বলেছেন, সরাইলে খেলাধুলার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হচ্ছে।
তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে আরও বেশি করে যুক্ত করা হচ্ছে।,যা যুবকদের মাদক থেকে দূরে থাকতে সাহায্য করবে।
বর্তমান যুব সমাজকে আরও বেশি করে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
ইউএনও সোমবার(৬ অক্টোবর) বিকালে উপজেলার আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে। অরুয়াইল ফুটবল একাডেমি- ২০২৫ এর উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, ফাইনাল খেলাটি সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধানবক্তা সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন। তিনি খেলাধুলার চলমান উন্নয়নের ধারা অবহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। ফুটবল টুর্নামেন্টে অরুয়াইল ইউনিয়ন একাদশ ১-০ গোলে চুন্টা ইউনিয়নের লোপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ফ্রিজ ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...