মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা পরিষদ কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ব্রাহ্মণবাড়িয়া যুব উন্নয়নের উপ-পরিচালক মো. আমির আলী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মোশারফ হোসাইন, বিশেষ অতিথি, সরাইল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মোহাম্মদ জসিম উদ্দিনে'র সঞ্চালনায়,বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা,সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফ উদ্দিন,সাংবাদিক আব্দুল করিম,মো আলমগীর সহ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মুফতি বাকি বিল্লাহ। বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, সহিংসতা, ইত্যাদি প্রতিরোধে তরুণদের ভূমিকা অত্যন্ত জরুরি।
যুবকদের মধ্যে সামাজিক দায়িত্বশীলতা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান করা হয়। এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়ার কথা বলেন।
তরুণদের দক্ষতা, বুদ্ধি এবং নেতৃত্ব দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত