লালপুরে ২০২৫ - ২৬ অর্থ বছরে উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২৭ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স- রে ফিল্ম , ছাত্রীদের জন্য ৪২ টি বাইসাইকেল, ১৫২ শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও মহিলাদের মাঝে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) রফিকুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর অফিসের ডিজিএম রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত