লালপুরে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সেরের এফপিআর সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সুধী সমাবেশ ও লালপুর এফপিআর সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ২৫ অক্টোবর) লালপুর কলেজ মোড়স্থ একটি ভবনে লালপুর এরিয়া ম্যানেজার ও ইনচার্জ মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি:এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ইভিপি রাজশাহী কর্পোরেট জোনের ইভিপি মোঃ শহিদুল ইসলাম , এম আর বি ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মোকাররেবুর রহমান নাসিম, আড়ানী সাংগঠনিক অফিসের ইনচার্জ আব্দুস সালাম, রাজশাহী সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন প্রমুখ।

প্রায় শতাধিক কর্মীসহ সুধীজনদের উপস্থিতিতে লালপুর অফিসকে ইএফপিআর সেন্টার হিসেবে উদ্ভোধন ও ব্যবসায় সফল কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।