লালপুরে দারুল হিকমা মডেল মাদ্রাসার উদ্বোধন

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

লালপুরে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত দারুল হিকমা মডেল মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) উপজেলার লালপুর বাজারের উত্তর পাশে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে দারুল হিকমা মডেল মাদ্রাসার পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনিস্টিউটের সাবেক মহাপরিচালক ড. মোঃ ওমর আলী, বিশেষ অতিথি ছিলেন মাজদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফি উদ্দিন খাঁন, মাজার শরীফ বিএম মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি , লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন , রবিউজ্জামান প্রমুখ।