
লালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
শুক্রবার ( ১০ অক্টোবর) রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন
গ্রীন ভয়েস সংস্থার উপদেষ্টা ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হান ।
এসময় তিনি বলেন , বৃক্ষ আমাদের পরিবেশকে রক্ষা করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জীবন নিশ্চিত করে । আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বৃক্ষ রোপনের এই উদ্যোগে অংশগ্রহণ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করে বনভূমি বাড়াতে হবে।

জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) সদস্য সচিব কৃষিবিদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহারা খাতুন , সহকারী শিক্ষিকা চায়না খাতুন , লালপুরের সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।
২ শ ৫০জন শিক্ষার্থীদের মাঝে পেয়ারা , জাম , কাঁঠাল , গাব সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য যে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিনামূল্যে গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ , গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ , শীতবস্ত্র বিতরণসহ গণসচেতনামূলক সমাজের নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...