
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ড্যাবের কেন্দ্রীয় নেতী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ২০১৮ সালের শেরপুর ১ আসনের বিএনপির আলোচিত এমপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমি সংসদে যেতে পারলে এবং বিএনপি ক্ষমতায় এলে শেরপুরের দেড় থেকে দুই লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমাকে আপনারা জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করলে নারীর ক্ষমতায়নসহ নারীরা যাতে শুধু ঘরে বসে না থাকে সেজন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমি সম্মানিত শিক্ষকদের দাবীর প্রতি সমর্থন করি এবং একাত্মতা প্রকাশ করছি। তাদের চাকরি জাতীয় করনের জন্য আমি চেষ্টা করবো।
ডা: প্রিয়াঙ্কা ১৮ অক্টোবর শনিবার সন্ধায় শহরের ৫ নং ওয়ার্ডের খরমপুর মহল্লার ডাঃ সেকান্দর আলী কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত এক নারী সমাবেশে এসব কথা বলেন।
জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলী, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ জাফর আলী. বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শফিউল আলম চান, রেজাউল করিম রুমি, শ্রমিক দল নেতা মোঃ শওকত হোসেনসহ আরো অনেকে।
এ সময় তিনি আরো বলেন, বিগত ২০১৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হলে তৎকালীন আওয়ামী লীগের ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়।
ওই সময় আমাদের দলের নেতারা মামলা হামলায় যখন প্রকাশ্যে আসতে পারতেছিল না তখন এ আসনের সকল নারীরা আমার সাথে ছিলেন। নারীদের ওপরো অনেক হুমকি এলেও আমার খালা-চাচিরা আমাকে ছেড়ে যাননি। সেজন্য আমি এই নারীদেরকে ছেড়ে কখনোই চলে যাব না।
আমি আপনাদের ঋণের কথা কখনোই ভুলতে পারবো না। তিনি বলেন, আলহাজ্ব মো: হযরত আলী দূ:সময়ে দলের নেতাকর্মীদের পাশ্বে ছিলেন। আজ কেউ স্বীকার না করলেও তিনি যখন থাকবেননা তখন অবশ্যই মনে করতে হবে। দলের মধ্যে আমি বিবেদ চাইনা।
যে কেউ মনোনয়ন চাইতে পারেন, সমস্যা নাই। যেই ধানের শীষ পাবেন আমরা তারই নির্বাচ করবো। আমরা যেন কোন নেতার বিরুদ্ধে সমালোচনা করে দলের ক্ষতি না করি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...