
পাইকগাছায় কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, ব্যবসায়ী বাবু রাম প্রসাদ পাল, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার পতিত ও অনাবাদি জমিকে চাষের আওতায় এনে পারিবারিক পর্যায়ে পুষ্টিকর সবজি উৎপাদনের লক্ষ্যে দেশের সিংহভাগ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি পরিবারের পুষ্টি চাহিদাও পূরণ হবে।
কৃষি কর্মকর্তারা আরও বলেন, বাড়ির আঙিনায় পুষ্টি বাগান গড়ে তুললে ঘরে ঘরে নিরাপদ ও বিষমুক্ত সবজি পাওয়া সম্ভব, যা পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপজেলার সাতজন সুবিধাভোগীর মাঝে জৈব সার, ফেরোমন ট্র্যাপ, সবজি বীজ, মাচার জাল ও বাঁশসহ পুষ্টি বাগান স্থাপনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...