
আল-আমিন মিয়া,নরসিংদীঃ ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নরসিংদীর পলাশ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’।
দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী নিয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক গুলো ঘুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এরপর শহীদ মিনার চত্বরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতা মূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.কাউছার আলম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন,১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা খরা সহ প্রতিটি দুর্যোগ মানবজীবনে গভীর প্রভাব ফেলে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।যেন বাংলার মানুষকে সচেতন করে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...