
উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে সকাল। দৃশ্যমানতা কমে যাওয়ায় শহরের রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের আমেজও।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে কখনও রোদ, কখনও হালকা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের মাত্রা বেড়ে যাচ্ছে।
মুন্সিপাড়া এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে।
জেলা শহরের ভ্যানচালক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে বের হই। আজ সকালে কুয়াশায় চারপাশ ঢেকে গিয়েছিল, দূরে কিছুই দেখা যাচ্ছিল না। সবাই লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিল।
ডিমলা উপজেলার কৃষক মমিনুর রহমান বলেন, ভোরবেলা কুয়াশায় চারদিক ঢাকা থাকে। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা লাগে। মাঠে এখন শীতকালীন সবজি রোপণ শুরু হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার ঘনত্ব বেশি ছিল। আগামী কয়েক দিনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...