
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
টানা ৫ দিন পূজা-অর্চনা শেষে দশমীর দিন মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা শেষে বিজয়া শোভাযাত্রার মধ্যে দিয়ে নেচে গেয়ে বিভিন্ন স্থান থেকে সন্ধ্যায় প্রতিমা নিয়ে আসা হয় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে।
এরপর ঘাটে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। এসময় ঢাক-ডোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঘাট প্রাঙ্গন।
বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার প্রমুখ।
জেলায় এবার ২৯৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল সেনাবাহিনী, র্যাব, পুলিশ-প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক