
মজিবুর রহমান,নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজারে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম শামীম (৫৫), কর্মী নয়ন মিয়া এবং বিএনপির যুবদল আহ্বায়ক হাবুল মিয়া (৪০), কৃষকদল নেতা নবীজুল, ছাত্রদল নেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০)।
গুরুতর আহত জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম শামীম ও যুবদল আহ্বায়ক হাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরেই বিএনপি সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন,
সান্দিকোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবুল মিয়া ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই একটি কোচিং সেন্টারে জামাতের মিটিং চলছিল।
মিটিংয়ে বেশিরভাগ আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মী দেখে হাবুল মিয়াকে একজন গিয়ে জানায়,যে আওয়ামীলীগের লোকজন মিটিং করছে এবং বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দিচ্ছে।
তাৎক্ষণিক হাবুল মিয়া গিয়ে আপত্তিকর বক্তব্য শুনে প্রতিবাদ জানালে জামায়াত কর্মীরা তাকে সহ ও আরও কয়েকজনকে মারধর করে। এতে হাবুল মিয়াসহ ৪ জনন নেতাকর্মীরা গুরুতর আহত হন।
অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতের আমির আবু সাদেক লিখিত বক্তব্যে বলেন, বিকালে তাদের নিয়মিত সাধারণ সভায় যুবদল নেতা হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এতে তাদের তিন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত সহসভাপতি মাজহারুল ইসলাম শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াত ও বিএনপি উভয়ই এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তুলে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
এদিকে সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কেউ লিখত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...