আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাসুম আহমেদ (২৮) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি
নিহত মাসুম উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে। জানা যায়, প্রায় এক বছর আগে মাসুম ওমানে যান। সেখানে তিনি রংঙ্গের কাজ করতেন। নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।
সরেজমিনে মাসুমের বাড়িতে গিয়ে দেখে যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করেছেন মা ও বাবা। একপাশে স্ত্রী ও চার বছরের অবুঝ সন্তান ও কান্না করছে। বাড়িতে এসে পাড়া প্রতিবেশীরা সান্তনা দিচ্ছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাসুমের বাবা ফরিদ মিয়া বলেন, আমরা বেঁচে আছি অথচ আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন। ছেলের লাশ দ্রæত সময়ে দেশে পাঠানোর দাবি জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত