
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে খুলনার পাইকগাছায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার(১ অক্টোবর) বিকেলে উপজেলার সোলাদানা ও লস্কর ইউনিয়নের সীমান্তবর্তী কড়ুলিয়া নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করে আমুরকাটা সার্বজনীন দূর্গা মন্দির।
প্রতিযোগিতায় দাকোপের রত্নাতরী ও কল্পতরী, এবং গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা বাইচ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
এসময় নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী।
প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
রোমাঞ্চকর এ প্রতিযোগিতায় দুটি দলকে হারিয়ে গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে আমুরকাটা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...