পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর উদ্বোধন

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে মাসব্যাপী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার(১২ অক্টোবর) সকাল ১০ টায় পৌর সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ,থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং শিশুদের সুরক্ষায় এই ভ্যাকসিন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকার শিশুরাও টিকাদানের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ।