
‘সুস্থ সংস্কৃতির শুভ্র আলোয়, দুর হয়ে যাক আধার কালো’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে সর্ববৃহৎ ইসলামী গানের রিয়ালিটি শো ‘কন্ঠে তোল সুর সিজন-১’ এর স্কুল পর্যায় বাছাই পর্ব শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়পুরহাট উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীয় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগীর মধ্যে ১২০ জনকে মুল পর্বের জন্য বাছাই করা হয়। বাছাই করা প্রতিযোগিদের নিয়ে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে মুল প্রতিযোগিতা। ২৫ অক্টোবর ক ও খ বিভাগে সেরা ২০ জনকে দেওয়া হবে পুরস্কার।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা চেয়ারম্যান তারেক হোসেন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পরিচালক তানভীর ইসলাম, সহকারী পরিচালক রাকিব হোসেন ও সহকারী ব্যবস্থাপক মুকাররম হোসেন শিহাব।
জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদে প্রতিভাবান খুজে বের করা ও তাদের পরবর্তীতে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য এমন আয়োজন বলে আয়োজকরা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক