সালথায় নবাগত সহকারী কমিশনার (ভূমি)’র সাথে সাংবাদিকদের মতবিনিময় 

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  মামুন সরকারের সাথে সালথার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মজিবুর রহমান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য এম কিউ হুসাইন বুলবুল, বিধান মন্ডল,সাধারণ সদস্য আজিজুর রহমান, মিঞা মো. লিয়াকত হুসাইন,মোশাররফ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।