
সুলতান , সারিয়াকান্দি (বগুড়া): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখা।
শুক্রবার বিকেলে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক সমাবেশে ৫ দফা গণদাবী উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
উপজেলা জামায়াতের আমির মাওঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজী মাওঃ জহুরুল ইসলাম সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ তোফাজ্জল হোসেন, ইন্জিনিয়ার্স ফোরাম বগুড়া অঞ্চল পরিচালক প্রকৌঃ আরিফুল ইসলাম, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, পৌর আমির মাওঃ রেজাউল করিম, উপজেলা যুব বিভাগের সভাপতি বনি আমিন, উপজেলা শিবির সভাপতি আসিব ইসলাম, বগুড়া শহর ২০ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি প্রকৌঃ আব্দুল হাকিম, পৌর সেক্রেটারি মোমিনুর ইসলাম সেলিম প্রমুখ।
সমাবেশ শেষে প্রায় হাজার নেতা-কর্মীর একটি বিক্ষোভ মিছিল মাদ্রাসা মাঠ থেকে শুরু করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...