
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ফের শেরপুর জেলা কারাগারের গেট থেকে আটক হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল তাকে পুনরায় আটক করে।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তারি পরোয়ানা) দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পান তিনি।
সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে উচ্চ আদালতের জামিনের আদেশ জেলা কারাগারে পৌঁছায়। জামিন কার্যকর হওয়ায় কারাগার থেকে মুক্তি পান অ্যাডভোকেট চন্দন কুমার পাল। কিন্তু জেলগেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা তাকে পুনরায় আটক করে।
ঘটনার সময় কারাগারের গেটে উপস্থিত ছিলেন তার ছোট ভাই অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের অন্য সদস্যরা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তাকে সদর থানা পুলিশ আটক করেছে, আমরা শুধু সহায়তা করেছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...