
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকা থেকে এসব এলাচ জব্দ করা হয়।
বিজিবি সুত্র জানায়, সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা নামক এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করা হয়।
জব্দকৃত এলাচের আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। এদিকে, বিজিবির অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। বিজিবির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...