• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শিক্ষার্থী বর্ষা দেওয়ানের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা প্রদান

শিক্ষার্থী বর্ষা দেওয়ানের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান এর দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য রিজিয়ন সদর দপ্তর থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বর্ষা দেওয়ান গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে শারীরিক অসুস্থতায় খাগড়াছড়ি হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় পার্ক সাইড হাসপাতালে নেওয়া হয়।

ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, বর্ষাকে চট্টগ্রামের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ২৭ অক্টোবর থেকে ০৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে পুনরায় অসুস্থ হয়ে পড়ায় ০১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজী বিভাগে ভর্তি ছিলেন। এছাড়া ২৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত একই বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলেছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মারাত্মক এসএলই (SLE) রোগ শনাক্ত হয়।

পরিবার ইতিমধ্যে চিকিৎসা, ঔষধ, অপারেশন, পরিবহন ও অন্যান্য খরচে প্রায় ৪,০০,০০০ টাকা ব্যয় করেছেন। দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসার জন্য আনুমানিক ৩,০০,০০০ টাকা প্রয়োজন থাকায় রিজিয়ন সদর দপ্তরে সহায়তার জন্য আবেদন করা হয়।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫), ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন বর্ষা দেওয়ান এর চিকিৎসার জন্য নগদ ১,৫০,০০০ টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন, প্রিন্সিপাল, কেসিপিএসসি এবং খাগড়াছড়ি রিজিয়নের সকল স্টাফ অফিসারবৃন্দ।