• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চৌগাছা জামায়াত ইসলামীর উদ্যোগে শাড়ি বিতরণ অনুষ্ঠান

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চৌগাছা জামায়াত ইসলামীর উদ্যোগে শাড়ি বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে চৌগাছা -ঝিকরগাছা আসনের এম পি প্রার্থী বিশ্ব খ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মোসলেহ উদ্দিন ফরিদ সাহেবের সহযোগিতায় ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শাড়ী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আমীর জনাব মাও গোলাম মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাও নুরুজ্জামান।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর জনাব মাও নুরুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বলাই চন্দ্র পাল, সাবেক চেয়ারম্যান হাফেজ আমীন উদ্দীন খান,উপজেলা সহকারী সেক্রেটারিও সাবেক প্যানেল মেয়র
জনাব কামাল আহমেদ,

আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ -সভাপতি মাষ্টার রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জনাব মাও গিয়াস উদ্দিন, পৌর আমীর মাও আব্দুল খালেক,সাবেক মেম্বার শ্রী গোবিন্দ কুমার রাহা, বাবু গৌউর চন্দ্র দে।

উপস্থিত ছিলেন উপজেলা নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী মা ও বোনেরা, সাংবাদিক ও সুধীমন্ডলী।