লোহাগাড়ায় যানজট নিরসনে থানা প্রশাসনে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া থানা প্রশাসনের উদ্যেগে রবিবার বিকেল ৫টার সময়ে লোহাগাড়া বটতলী স্টেশনে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷

এ সময়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন, এস আই কামালসহ পুলিশ সদস্যের একটি টিম৷

এসময়ে (ওসি) আরিফুর রহমান বলেন, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্ত শহর লোহাগাড়া বটতলী স্টেশন৷ দিনরাত ট্রাফিক দিয়ে নিয়মিত কাজ করার পরেও রাস্তার আশেপাশের দখলকৃত দোকান গুলোর কারণে অনেকটা সময়ে সড়কের উপর চাপ পড়ে৷ তাই সড়কের জ্যাম নিরসনে আমাদের এ উচ্ছেদ অভিযান৷ জনস্বার্থে আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে৷

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, লোহাগাড়া ট্রাফিক সার্জেন্ট আসাদুজ্জামান হায়দার,বটতলী শহর উন্নয়ন কমিটির আহব্বায়ক কাজি নুরুল আলম,সেক্রেটারি সরওয়ার কামালসহ উপজেলা কর্তক নিয়োজিত ট্রাফিক সদস্যরা।