মিথ্যা মামলা প্রত্যাহারে শার্শায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া “দৈনিক লোকসমাজ” পত্রিকার শার্শা প্রতিনিধি ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শার্শা উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর জেলার শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শার্শা এবং বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাব এবং সাংবাদিক সংগঠন থেকে আগত শতাধিক সাংবাদিক এই কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়াও যশোর থেকে প্রকাশিত “দৈনিক লোকসমাজ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক-আনোয়ারুল কবির নান্টু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ বলেন,
একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরণের অন্যায় ও মিথ্যা এবং ভিত্তিহীন মামলাটি অবিলম্বে প্রত্যাহার ও মনিরুল ইসলামের মুক্তির দাবি জানান।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করে। পরে অতি উৎসাহী হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়,আমরা তার তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধন শেষে শার্শা সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারক লিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। তাকে আমরা একজন ভালো মানুষ হিসেবে জানি ও চিনি।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি তার এলাকার কিছু কুচক্রী মহল তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র মূলক ভাবে একটি আপত্তিকর ঘটনায় জড়ানোর অপচেষ্টা চালিয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রশাসন মনিরুল ইসলাম মনিকে জিজ্ঞাসার নামে ডেকে এনে আটক করে জেল হাজতে প্রেরণ করে। যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং দুঃখজনক।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের আবেদন জানাচ্ছি