মানিকগঞ্জে তারেক রহমান কর্তৃক ৩১ দফা ঘোষিত রাষ্ট্র কাঠামো প্রচারণা ও পথসভা

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

২৮শে সেপ্টেম্বর ২০২৫ ইং রবিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির )উদ্যোগে -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য,মানিকগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কাজী মোস্তাক হোসেন (দিপু) আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আমাদের রূপরেখা। এর মাধ্যমে দেশের কৃষকদের ন্যায্যমূল্য, ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসায়িক পরিবেশ এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত না করলে গ্রামীণ অর্থনীতি টিকবে না। ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে না পারলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। আর বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি না হলে সমাজে অস্থিরতা বাড়বে।

তাই বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনগণমুখী রাষ্ট্র গঠন করবে এবং দেশের জনগণের কল্যাণে কাজ করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক , জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, জেলা কৃষকদলের আব্দুল খালেক সিকদার, কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: ছানোয়ার রহমান,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইউসুফ আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সবুজ বেপারী,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইজ্ঞিনিয়ার রবিউজ্জল হোসেন,জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ,ধামস্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, ইন্জিনিয়ার রবি উজ্জল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।