
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণধিকার পরিষদ।
বুধবার (০৩সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।গণ-অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীরের সঞ্চালনায় জেলা গণধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তারা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনদের মদদপুষ্ট সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে, যাতে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ হয়ে যায়। কিন্তু আন্দোলন কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।
নেতাকর্মীরা আরও বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের বিরুদ্ধে দেশের প্রতিটি তরুণ-যুবককে সোচ্চার হতে হবে। বক্তারা এ সময় ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। একইসঙ্গে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদে যারা দায়িত্ব পালন করছেন, তাদের অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নুরুল হক নুরসহ গণধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যদি আবারও হামলা হয় তবে এর পরিণতি হবে ভয়াবহ। দেশের জনগণ রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
বিক্ষোভে জেলা গণধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা হাতে ব্যানার, প্ল্যাকার্ড বহন করে স্লোগান দেন— “ভিপি নুরের ওপর হামলার বিচার চাই”, “১৪ দল নিষিদ্ধ করতে হবে”, “গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলবে না”
মানববন্ধন শেষে সংগঠনের নেতারা আবারও ঘোষণা দেন, আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করে তুলতে ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকেই গণঅভ্যুত্থানের সূচনা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...