পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু 

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
প্রতিকী ছবি।

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে নিহতরা হলেন, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আটিপাড়া এলাকার নাঈম মল্লিকের দুই শিশু ছেলে হাফিজুল ( ৮ )ছোট ছেলে হামজা ( ৫ ) আজ বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে একসাথে দুজনকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে ।

নিহতদের পরিবারের সদস্যরা জানান,শিশু হাফিজুল ও হামজা বুধবার সন্ধ্যায় একসাথে মিলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়।

এ সময় ছোট ভাই হামজা পা পিচলে হঠাৎ পুকুরে পরে যায়।তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুলও পানিতে ডুবে যায়। দুই ভাইকে কোথাও না পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি করতে থাকে, পরে পুকুরে ভাসান্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।

নিহতদের প্রতিবেশী জামাল হোসেন জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। এত কষ্ট তাদের বাবা-মা কি ভাবে সইবে।

ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক ।